Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকার আকাশ মেঘলা, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪০ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৭

দেশের চার বিভাগে বজ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর

ঢাকা: রাজধানী ঢাকার আকাশ সকাল থেকে মেঘলা। এদিকে দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে এ সময় দিন ও রাতের তাপমাত্রায় কোনো পরিবর্তন নেই। শেষ রাতের দিকে দেশের কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। শনিবার (২২ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে।

সেখানে আরও বলা হয়, ২২ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বিজ্ঞাপন

রোববার (২৩ ফেব্রুয়ারি) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের অপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। এদিনও শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আর তৃতীয় দিন সোমবার (২৪ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, এ সপ্তাহে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করতে।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ