Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারাদেশে বজ্র বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৩ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৮

ঢাকা: রাজধানী ঢাকার আকাশ সকাল থেকেই মেঘলা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঢাকাসহ সারাদেশে বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। আবার শেষ রাতের দিকে দেশের কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাস এ তথ্য দিয়েছে।

সেখানে আরও বলা হয়, রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের অপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এদিনও শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বিজ্ঞাপন

আর সোমবার (২৪ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুরাশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, এ সপ্তাহে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সারাবাংলা/জেআর/এমপি