Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঝালকাঠি পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দুদকের অভিযান, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৫ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০১

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিস

বরিশাল: ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়ে তিন দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৩ ফেব্রুয়ারি) পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এদের মধ্যে পরে কাওসার সিকদার নামে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত কাওসার শহরের কৃষ্ণকাঠি এলাকার সৈয়দ আলী সিকদারের ছেলে। আটক আরও দুই জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

দুদকের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন জানান, অভিযোগ পেয়ে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিস ছদ্মবেশে অভিযান চালায় দুদক। পরে পাসপোর্ট অফিসের সামনে পাসপোর্ট করে দেবার শর্তে দুদক কর্মকর্তাদের কাছ থেকে ১২ হাজার টাকা দাবি করেন কাওসার। এ সময় তাকে হাতেনাতে ধরা হয়।

বিজ্ঞাপন

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে দুদকের একটি টিম ঝালকাঠি পাসপোর্ট অফিসে অভিযান চালায়। এ সময় তিনজনকে হাতেনাতে আটক করেন তারা। ভ্রাম্যমাণ আদালতের একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। বাকি দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

সারাবাংলা/এসডব্লিউ