Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৈয়দপুরে তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৯

তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে তেলবাহী লরির ধাক্কায় সহিদুল ইসলাম ফিরোজ (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমুনী বাজার এলাকায় খোদা হাফেজ গেটের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত সহিদুল ইসলাম ফিরোজ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বাসিন্দা মৃত মো. মোতালেব হোসেনের ছেলে। তিনি সৈয়দপুর শহরের কাজীপাড়ায় থাকতেন এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজ মোটরসাইকেল চালিয়ে তার শ্বশুরবাড়ি ফিরছিলেন। পথে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমুনী বাজার এলাকার খোদা হাফেজ গেটের সামনে পৌঁছালে একটি তেলবাহী লরি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সৈয়দপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গতকাল (২৩ ফেব্রুয়ারি) রাতে সড়ক দুর্ঘটনায় ফিরোজ নামে এক ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা গেছেন। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/এনজে