Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

সারাবাংলা ডেস্ক
৫ মার্চ ২০২৫ ১৪:০০ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ১৫:৩১

ভূমিকম্প। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানী ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। বুধবার (৫ মার্চ) সকাল ১১টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে এ ভূমিকম্পে বাংলাদেশে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা থেকে ৪৪৯ কিলোমিটার দূরে ভারতের মণিপুরের ইয়াইরিপক নামক স্থান থেকে ৪৪ কি.মি.পূর্বে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল।

এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কি.মি গভীরে সৃষ্ট এ ভূকম্পন অনুভূত হয়েছে মণিপুর, মিজোরাম, মেঘালয় ও অরুণাচলের বেশ কিছু স্থানেও।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.১ মাত্রার এবং ২৭ ফেব্রুয়ারি রাত ২টা ৫৫ মিনিটে সিলেটে ৫.৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইআ