Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়ের পূর্বাভাস

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ০৯:১১ | আপডেট: ২৫ মে ২০২৫ ১১:৪২

বৃষ্টি। ছবি: সারাবাংলা

ঢাকা: দুপুর ১টার মধ্যে উপকূলসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। একইসঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে রাজধানী ঢাকায় তাপমাত্রা কিছুটা কম থাকলেও উত্তরাঞ্চলে কোথাও কোথাও তাপমাত্রা বাড়তি থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (২৫ মে) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমরত পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিজ্ঞাপন

এদিকে রোববার (২৫ মে) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সারাবাংলা/জেআর/এমপি