Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হচ্ছেন আবেদুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৬ ০৯:৫১

আবেদুর রহমান সিকদার।

ঢাকা: দেশের পাঁচটি সংকটাপন্ন শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আবেদুর রহমান সিকদারকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ায় তার দায়িত্ব গ্রহণের পথে আর কোনো বড় বাধা থাকল না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবেদুর রহমান সিকদারকে এনওসি দেয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে চলতি সপ্তাহেই তিনি সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন।

এর আগে গত ২৩ জুন অনুষ্ঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাকে এমডি হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়। পরে বিধি অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্রের জন্য আবেদন করা হয়।

বিজ্ঞাপন

ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন এমডি দায়িত্ব নেওয়ার পর একীভূত কার্যক্রম, পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন এবং আমানতকারীদের অর্থ পরিশোধের কার্যক্রম আরও গতি পাবে।

আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়ায় এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে।

৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা নতুন ব্যাংকটিতে সরকারের অংশীদারিত্ব ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমার বিপরীতে শেয়ারে রূপান্তর করা হয়েছে। গত বছরের ৩০ নভেম্বর বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর