Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৫ ১০:০৪ | আপডেট: ১৩ জুন ২০২৫ ১২:২৫

আবহাওয়া অধিদফতর।

ঢাকা: আজ দুপুর ১টা পর্যন্ত দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

শুক্রবার (১৩ জুন) আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এজন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়ার আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এমপি