Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুকুরে গোসল করতে নেমে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ১৭:৪৬ | আপডেট: ৬ মে ২০২৫ ২১:৩২

শান্তুনু কর্মকার

খুলনা: পুকুরে গোসল করতে নেমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শান্তুনু কর্মকার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) বিকেলে কুয়েটের ক্যাম্পাসের পুকুরে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়।

মৃত শিক্ষার্থী শান্তুনু ঢাকার রাজার এলাকার বাসিন্দা সুকুমার চন্দ্র কর্মকারের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুর ৩ টার দিকে কুয়েট শিক্ষার্থী শান্তনু গোসল করতে কুয়েটের পুকুরে নামে। ফেরত আসাতে দেরি দেখে সহপাঠিরা পুকুরের চারপাশে খোঁজ নিতে থাকে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেওয়া হলে তারা পৌঁনে ৪টার দিকে তাকে পুকুর থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

হুয়াওয়ে টেকনোলজিস-এ কাজের সুযোগ
৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৭

ইউএনডিপিতে ইন্টার্নশিপের সুযোগ
৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২০

আরো