Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভিজিএফ কমিটির সভায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ০৩:০৫ | আপডেট: ১৫ মে ২০২৫ ১০:০৬

ইউএনও কার্যালয়ে ভিজিএফ কমিটির সভায় আওয়ামী লীগ নেতা। ছবি: সংগৃহীত

নীলফামারী: জেলার ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কমিটির এক সভায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির উপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বুধবার (১৪ মে) ডিমলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভিজিএফ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের ভাগিনা ও ডিমলা উপজেলার ৪ নম্বর খগা খড়িবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম। তিনি বর্তমানে ওই ইউনিয়নের নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

সভা শেষে ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন ৯ নম্বর টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম (সাহিন)। ছবি প্রকাশের পর পরই নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন রাজনৈতিক দলের কোনো নেতা সরকারি প্রশাসনিক সভায় উপস্থিত থাকবেন। যেখানে মূলত সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অংশ নেওয়ার কথা।

এ বিষয়ে মো. জাহাঙ্গীর আলমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, ‘ডিমলায় আজ আমার তৃতীয় কর্মদিবস। ভিজিএফ চাল বিতরণ প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে সকল চেয়ারম্যান, ট্যাগ অফিসার ও সচিবদের নিয়ে সভা করেছি। আমি এখনো সবাইকে ভালোভাবে চিনি না। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।’

অন্যদিকে বিষয়টি নিয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে এলাহী বলেন, ‘এই সভা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কোথায় বা কখন হয়েছে, তাও জানা নেই। তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

হুয়াওয়ে টেকনোলজিস-এ কাজের সুযোগ
৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৭

ইউএনডিপিতে ইন্টার্নশিপের সুযোগ
৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২০

আরো