Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজ ফের অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ০৯:৫৯ | আপডেট: ১৫ মে ২০২৫ ১৫:১৪

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: হঠাৎ করেই ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেড়েছে। বুধবার (১৪ মে) দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৭তম তবে আর আবার পঞ্চম স্থানে রয়েছে ঢাকা।

বৃহস্পতিবার (১৫ মে) বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ডে দেখা যায়, ঢাকার বায়ুমান ১৬৩, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। বুধবার বৃষ্টি হলেও আজ বাতাসে বেড়েছে ক্ষুদ্র কণা পিএম ২.৫ এর পরিমাণ।

আজ দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে আছে ইরাকের বাগদাদ। শহরটির বাতাসে দূষণের মাত্রা ভয়াবহ বিপর্যয়কর অবস্থায় আছে। একিউআই সূচকে শহরটির বায়ুমান ১০৯২, যা বিপর্যয়কর বাতাসের নির্দেশক।

বিজ্ঞাপন

অন্যদিকে প্রতিবেশি দেশ ভারতের রাজধানী দিল্লিও বাতাসে দূষণ বেড়ে বিপজ্জনক অবস্থায় আছে। সূচকে দেখা যায়, দিল্লির বায়ুমান আজ ৫৭১।

দূষিত শহরের তালিকায় শীর্ষ পাঁচে থাকা ৪র্থ ও ৫ম শহর হলো— পাকিস্তানের লাহোর (১৭৩) ও সেনেগালের ডাকার (১৭১)।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

হুয়াওয়ে টেকনোলজিস-এ কাজের সুযোগ
৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৭

ইউএনডিপিতে ইন্টার্নশিপের সুযোগ
৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২০

আরো