Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজও কাকরাইলে জবি শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ১১:৩৩ | আপডেট: ১৫ মে ২০২৫ ১৫:১৪

কাকরাইলে ফের জবি শিক্ষার্থীদের অবস্থান। ছবি: সারাবাংলা

ঢাকা: তিন দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাস থেকে কয়েক হাজার শিক্ষার্থী সকাল ১০টার দিকে কাকরাইল মোড়ে অবস্থান নেয়।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টা থেকে হেয়ার রোড, কাকরাইল মসজিদের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে বুধবার দুপুরে কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে আন্দোলন চালায়। সন্ধ্যার দিকে তারা ফের যমুনার সামনের সড়কে অবস্থান নেয়। সেখানে রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কথা বলতে আসলে তার ওপর পানির বোতল দিয়ে ঢিল মারে। এরপর কয়েকজন সেখানে সারারাত অবস্থান করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার সকালে ডিএমপির রমনা বিাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, জবির শিক্ষার্থীরা আজও সকে অবস্থান নিয়েছে। পুলিশ শান্তিপুর্ণভাবে অবস্থান করছে।

আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো:

আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

সারাবাংলা/ইউজে/এমপি
বিজ্ঞাপন

হুয়াওয়ে টেকনোলজিস-এ কাজের সুযোগ
৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৭

ইউএনডিপিতে ইন্টার্নশিপের সুযোগ
৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২০

আরো