Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রিটিশ রাজপরিবারে আবার বিবাহ বিচ্ছেদ


১১ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রিটিশ রাজপরিবারের ডিউক অব এডিনবার্গ পিটার ফিলিপস ও তার স্ত্রী অটামের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতির মাধ্যমে তারা বিবিসিকে নিশ্চিত করেছেন, তারা আর একসাথে থাকছেন না।

ওই বিবৃতিতে জানানো হয়েছে, তাদের এই বিচ্ছেদ অবধারিত ছিল। দুই সন্তানের কথা মাথায় রেখে এর চেয়ে ভালো আর কোনো সিদ্ধান্ত হতে পারতো না। এখন থেকে তারা বন্ধুর সম্পর্কে সম্পর্কিত হবেন।

এই দম্পতির দুই সন্তান নয় বছর বয়সী সাভান্নাহ ও সাত বছর বয়সী ইসলাকে তারা পালাক্রমে দেখভাল করবেন। ওই বিবৃতিতে আরও জানানো হয়, তাদের দুই পরিবারই এই বিবাহ বিচ্ছেদের ঘটনায় মর্মাহত, কিন্তু ওই দম্পতির সিদ্ধান্তের ব্যাপারে পরিবারের পূর্ণ সমর্থন রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, ২০১৯ সালেই পিটার ফিলিপস ও অটাম দম্পতি তাদের বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তের কথা রানি এলিজাবেথ ও রাজপরিবারকে জানিয়েছিলেন।

প্রসঙ্গত, পিটার ফিলিপস রাজকন্যা অ্যান্নি এবং তার প্রথম স্বামী ক্যাপ্টেন মার্ক ফিলিপসের সন্তান।