Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২২ ১৩:১২

রংপুর: জেলার মিঠাপুকুর উপজেলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার বাতাসন দুগাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাহমুদ মিয়া উপজেলার লালচন্দ্রপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

এ বিষয়ে কামরুজ্জামান জানান, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি রাতে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মুকুল মিয়া নামে এক ব্যক্তির অণ্ডকোষ কেটে হত্যার পর একটি বিলে মরদেহ ফেলে রেখে যান মাহমুদ মিয়া। এ ঘটনায় পরদিন ২৪ ফেব্রুয়ারি মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। সেই মামলায় বিচারিক আদালত মাহমুদকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

পুলিশের এই কর্মকর্তা বলেন, রায় ঘোষণার পর থেকে আসামি মাহমুদ মিয়া পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/এনএস
বিজ্ঞাপন

আরো