Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডুফা ক্লাবের সভাপতি রোমেল, সাধারণ সম্পাদক প্যারিস

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২২ ১৪:৪৬ | আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ১৯:০৬

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিশিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস এ্যালায়েন্স (ডুফা) সদস্যদের নিয়ে গঠিত ডুফা ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রফিক উল্লাহ রোমেল। ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন টি এম নূরুল আমিন প্যারিস।

শনিবার (২৬ নভেম্বর) রাজধানীর বনানীতে অবস্থিত কার্যালয়ে ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হন তারা।

এছাড়া ক্লাবের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মনজুর ই আলম। ক্লাবের নির্বাচিত অন্য পরিচালকরা হলেন, সুজন মাহমুদ, শরিফা মনি, খন্দকার শাহ আলম, রাকিব হাসনাত সুমন, নাহিদ হোসেন, মিহির লাল দে, দেলোয়ার হোসেন মিরাজ, শ্যামলী বেগম, মোমেনা আহমেদ মম ও ইশরাত জাহান শাহানা।

বিজ্ঞাপন

নির্বাচিত এই কমিটি আগামী দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবে।

শনিবার বিকেল তিনটায় ডুফা ক্লাবের বার্ষিক সাধারণ সভা শুরু হয়। সভার শুরুতে ডুফার প্রয়াত বন্ধুদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আহ্বায়ক কমিটি ক্লাবের সদস্যদের সামনে আয়-ব্যয়ের হিসাবসহ ক্লাবের কর্মকাণ্ডের প্রতিবেদন উপস্থাপন করে। সভায় ডুফার গঠনতন্ত্রের উপর ব্যাপক আলোচনার পর সদস্যদের ভোটে তা গৃহীত হয়।

সারাবাংলা/আইই