ঢাকা: মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (আইন ও বিধি) শফিউল আজিমকে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৭ নভেশ্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিমান মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টিকে কেন্দ্র করেই যাহিদ হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২১ অক্টোবর রাজধানীর উত্তরার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংস্থার গাড়িচালকসহ ১২টি পদে নিয়োগ পরীক্ষার কেন্দ্র ছিল। দেশের বিভিন্ন এলাকার সহশ্রাধিক প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি জানাজানি হয়। এর কিছুক্ষণ পরই পরীক্ষা স্থগিত ঘোষণা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এ ঘটনায় বিক্ষোভ মিছিলও করেন নিয়োগ প্রার্থীরা।
এরপর বিমানের প্রশ্ন ফাঁসের জড়িত চক্রটির বিরুদ্ধে অভিযানে মাঠে নামে ঢাকা মহানগর গোয়েন্দার (ডিবি) একটি শক্তিশালী দল। প্রশ্নপ্রত্র ফাঁসের সঙ্গে জড়িত বিমানের অন্তত এক ডজনের বেশি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করেছে ডিবি।
এমনকি এই এমডি যায়িদ হোসেনের সময় বিমানের ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার নিয়োগেও দুর্নীতি করা হয়েছে। যা নিয়েও তুমুল আলোচনা সমালোচনা হলেও এতদিন চুপ ছিলো বিমান মন্ত্রণালয়।