Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশিষ্ট ভাস্কর শামীম শিকদার মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৩ ২৩:০০

ঢাকা: বিশিষ্ট ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক শামীম শিকদার মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতনামা এই ভাস্কর্যশিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

শামীম শিকদার স্কাল্পচার পার্কের তত্ত্বাবধায়ক ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শামীম শিকদার কার্ডিওভাসকুলার, শ্বাসতন্ত্র এবং কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার বেলা ১১টায় শামীম শিকদারের লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে নেওয়া হবে। তার আগে, তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। পরে মোহাম্মদপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

বিজ্ঞাপন

মৃত্যুকালে শামীম শিকদার ২ সন্তান রেখে গেছেন।

ঢাবির চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক শামীম শিকদার ১৯৯০ সালে টিএসসিতে ‘স্বোপার্জিত স্বাধীনতা’ এবং ফুলার রোড এলাকায় ‘স্বাধীনতা সংগ্রাম’ শীর্ষক ভাস্কর্য নির্মাণ করেন।

এর আগে ১৯৭৪ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ঢাকা কেন্দ্রীয় কারাগারে একটি ভাস্কর্য নির্মাণ করেন।

শামীম শিকদার ২০০০ সালে একুশে পদক পান।

সারাবাংলা/একে