Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ১৮:০৭

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণখানে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শিশির (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশির লক্ষ্মীপুর সদর উপজেলার সুমন রহমানের ছেলে। তার বাবা পেশায় বাসচালক। বর্তমানে তারা দক্ষিণখান মোল্লারটেক তেঁতুলতলা এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থাকেন।

শিশিরের খালু গোলাম কিবরিয়া জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণখানের মোল্লারটেক ধোবাদিয়া এলাকায় শিশির তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পায় শিশির। ​দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে বিকেল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, শিশির স্থানীয় একটি স্কুলে আগে পড়ালেখা করলেও বর্তমানে মাঝে মাঝে বাবার বাসে হেলপারি কাজ করত।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি দক্ষিনখান থানা পুলিশ তদন্ত করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর