Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রউফ, সম্পাদক রানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৫৬

বগুড়া: বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) ত্রিবার্ষিক নির্বাচনে জে এম রউফ সভাপতি ও মাসুদুর রহমান রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শনিবার সকাল ১০টা থেকে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিইউজের ৮২ জন সদস্যদের মধ্যে ৭৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে জে এম রউফ ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এসএম কাওসার ২৬ ভোট পান। সহ-সভাপতি পদে চপল সাহা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে মাসুদুর রহমান রানা ৫৯ ভোটে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জি এম সজল পান ২০ ভোট।

বিজ্ঞাপন

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক প্রবীর মহন্ত, কোষাধ্যক্ষ পদে ইলিয়াস হোসেন, নির্বাহী সদস্য পদে নাজমূল হুদা নাসিম ও সাবু ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বিএফইউজে ও বগুড়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য প্রদীপ ভট্টাচার্য শংকর এবং সদস্য হিসেবে ছিলেন আবুল কালাম আজাদ ঠান্ডা।

এছাড়া শ্রম অধিদফতর বগুড়ার শ্রম কর্মকর্তা মো. শরিফুর রহমান ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মারুফ হোসেন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

সারাবাংলা/এমও