Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবে শাশুড়ির মৃত্যু, নাতবউ নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৬

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবল বাতাসে নৌকা ডুবে রহিমা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই বৃদ্ধার নাতবউ প্রতিবন্ধী মল্লিকা বেগম (৪৫) নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নলুয়ার হাওরে হামহামির বিল এলাকায় এ ঘটনা ঘটে।

রহিমা বেগম দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রামের মৃত আব্দুল কাদিরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জগন্নাথপুর উপজেলা থেকে একই পরিবারের ছয়জন নৌকাযোগে দিরাই উপজেলায় যাওয়ার পথে নলুয়ার হাওরে প্রবল বাতাস শুরু হলে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকার মাঝিসহ পাঁচন জন সাঁতারে পাড়ে উঠতে পারলেও বাকি দুই জন পানিতে ডুবে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই বৃদ্ধাকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও প্রতিবন্ধী ওই নারী নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ওই বৃদ্ধার স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, নিখোঁজ ওই প্রতিবন্ধী নারীকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

সারাবাংলা/এনইউ