Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরহাদ হোসেন ৫ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৩

ঢাকা: গার্মেন্টস কর্মী রুবেলকে গুলি করে হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানায় দায়ের করা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ এ আদেশ দেন।

এদিন ফরহাদ হোসেনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেফতার করে র্যাব।

মামলার এজাহারে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা সকাল ১১টার দিকে আদাবর থানার রিং রোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হন। সেখান থেকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে এ ঘটনায় গত ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসানসহ ১৫৬ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/ইআ