Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উল্লাপাড়ায় বজ্রপাতে ২ দিনমজুরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৮ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:২০

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়া উপজেলা মাঠে কাজ শেষে বাড়ি ফেরার সময় বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নাগরৌহা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নাগরৌহা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রুহুল ইসলাম (২৮) ও বেলাল হোসেনের ছেলে আশরাফ (৪০)। পরিবারের একমাত্র উপার্জনকারীদের হারিয়ে কান্না ভেঙে পড়েন নিহতের স্ত্রী ও সন্তানেরা।

পরিবার সুত্রে জানা যায়, সারাদিন উল্লাপাড়ায় দিনমজুরের কাজ শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিলেন তারা। ঝড়-বৃষ্টির সময় বাড়ি কাছাকাছি এলে তাদের ওপর বজ্রপাত হয়। এতে তার দু’জন গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ‘বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যু খবর শুনেছি। নিহত দুই দিনমজুরের পরিবারকে উপজেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তায় করার উদ্যোগ নেওয়া হবে।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো