Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ভাইরাল এমপি গাজী নজরুল

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৬ ০৮:৩১ | আপডেট: ৭ আগস্ট ২০২৬ ০৮:৩৭

ঢাকা: আসন্ন ২৩-তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে ভোটার হিসাবে রয়েছে আলোচিত সংসদ সদস্য সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

‎বৃহস্পতিবার (০৬ জুলাই) রাতে ইসি সচিব আখতার আহমেদের প্রকাশ করা ভোটার তালিকা থেকে এ তথ্য জানা যায়।

‎ভোটার তালিকার গেজেট অনুযায়ী, ৩৪৯ জন ভোটার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। এদের মধ্যে সংসদের সাধারণ আসনের সদস্য ২৯৯ জন। আর সংরক্ষিত আসনের ৫০ জন। চট্টগ্রাম-৪ আসন এ তালিকা থেকে বাদ পড়েছে। কারণ উচ্চ আদালত ওই আসনের জয়ী প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছেন। এছাড়া সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নামও এখানে আছে।

‎মূলত, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হলেও তিনি এখনো সংসদ সদস্য পদে আছেন। স্পিকারের কাছে জামায়াতের উত্থাপিত অভিযোগ এখনো নিষ্পত্তি হয়নি। নিষ্পত্তি না হওয়ায় যারা সংসদ সদস্য পদে রয়েছেন, আইন অনুযায়ী তারাই ভোটার হবেন।

‎উল্লেখ্য, সম্প্রতি এক নারীর সঙ্গে গাজী নজরুলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গাজী নজরুলকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।



বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর