Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেনাপোলে সাড়ে ৪ কোটি টাকার সোনাসহ ‘পাচারকারী’ আটক

লোকাল করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪১ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৭

বেনাপোল: ভারতে পাচারের সময় বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট থেকে সাড়ে চার কেজি ওজনের ১৯ পিস সোনা বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় মাহফুজ মোল্লা নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এসব সোনার বারসহ তাকে আটক করা হয়। আটক মাহফুজ মোল্লা নড়াইল জেলার বড়দিয়া এলাকার হাসমত মোল্লার ছেলে।

যশোর বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বেনাপোল বিজিবি ক্যাম্পে বিকেল সাড়ে ৩ টায় এক সাংবাদিক সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের অদুরে বিজিবির স্থায়ী চেকপোস্ট আমড়াখালী নামক স্থানে বেনাপোল মুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে মাহফুজ মোল্লাকে জিজ্ঞাসাবাদ করলে সে তার শরীরে লুকানো অবস্থান থেকে সোনার বার গুলো বের করে দেয়। জব্দকৃত সোনার মূল্য প্রায় চার কোটি ৬১ লাখ টাকা। আটক মাসুদ মোল্লাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর এবং সোনার বার যশোর ট্রেজারীতে জমা দেয়া হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনইউ