Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার


৭ অক্টোবর ২০২৪ ১৫:২৪ | আপডেট: ৭ অক্টোবর ২০২৪ ১৫:২৬

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ ৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুর ১ টায় মরদেহটি উদ্ধার করা হয়।

সি সেইফ লাইফগার্ডের ইনচার্জ সিনিয়র লাইফগার্ড মোহাম্মদ ওসমান জানান, কক্সবাজার শহরের সমিতিপাড়া সৈকত পয়েন্ট থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত স্কুলছাত্র মোহাম্মদ আসমাইন (১৩) কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া করিমুল হকের ছেলে। সে কক্সবাজার ভোকেশনাল ইনস্টিটিউটের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ মো. মাসুদুল ইসলাম বলেন, ‘সোমবার সকালে কক্সবাজার সৈকতের শৈবাল পয়েন্টে মোহাম্মদ আসমাইনসহ ৬ বন্ধু মিলে সাগরে গোসল করতে নামে। এক পর্যায়ে স্রোতের টানে তিন জন ভেসে যায়। এ সময় সেখানে উপস্থিত অন্য বন্ধুদের চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মীরা এগিয়ে এসে উদ্ধারে নামেন। পরে দু’জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও অপর একজন ভেসে যায়। সাগরের বিভিন্ন পয়েন্টে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো