Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

থানার সামনে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল কর্মীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৬ ২৩:২০

থানার সামনে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল কর্মীরা। ছবি: সংগৃহীত

পাবনা: জেলার বেড়া মডেল থানার সামনে পুলিশের কাছ থেকে মো. সোহেল রানা নামের যুবলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে থানা পাড়ার কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আয়নুল হকের ছেলে। তিনি বেড়া পৌর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার পাশে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের এএসআই সোহেল রানা ও এসআই রাশেদের নেতৃত্বে অভিযান চালিয়ে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

পরে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন কর্মী পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এ সময় তাদের একটি অংশ পুলিশের কাছ থেকে সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে যায়।

বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সোহেল রানার বিরুদ্ধে দু’টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন— এমন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করতে গিয়ে স্থানীয়দের বাধার সম্মুখীন হয় পুলিশ। এ সময় স্থানীয় বেশ কয়েকজন লোক পুলিশের কাজে বাধা দেয়।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর