Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৪ ১৩:১০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:১৭

যশোর:  চলতি বছরের যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ।

মোট জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৪৯জন শিক্ষার্থী। মোট এক লাখ ২২ হাজার ৫১১ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং পাস করেছে ৭৮ হাজার ৭৬৪ জন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় বোর্ডের কনফারেন্স কক্ষে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মর্র্জিনা আক্তার এই ফল প্রকাশ করেন। এ সময় বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. বিশ্বাস শাহিন আহমদ উপস্থিত ছিলেন।

বোর্ডটিতে ৪২ হাজার ৫১৭ জন ছাত্রী এবং ৩৬ হাজার ২৪৭ জন ছাত্র পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬৬৫ জন ছাত্রী এবং ৪ হাজার ৮৪ জন ছাত্র। পাসের হার ও জিপিএ-৫ অর্জন উভয় ক্ষেত্রেই ছাত্রীরা এগিয়ে রয়েছে।

বিজ্ঞাপন

গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৬৯ দশমিক ৮৮ শতাংশ। ইংরেজিতে অদক্ষতার কারণে ফেলের হার বেশি হয়েছে বলে জানান বোর্ড চেয়ারম্যান।

জুলাইয়ের আন্দোলন ও পরবর্তী অবস্থার কারণে এ বছর ৭টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। যদিও ১৩টি বিষয়ের ভিত্তিতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক এই ফল প্রস্তুত করা হয়েছে।

এ বছর যশোর বোর্ডে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে। শতভাগ ফেলের তালিকায় রয়েছে ৭টি প্রতিষ্ঠান।

বোর্ডের আওতায় ১০ জেলায় ৫৭৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৩০টি কেন্দ্র এক লাখ ২২ হাজার ৫১১জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্রী ছিল ৬১ হাজার ৩৮৪ জন এবং ছাত্র ছিল ৬১ হাজার ১২৭ জন।

পাসের হার ভিত্তিক অবস্থানে যশোর জেলা প্রথম, পাসের হার ৭২ দশমিক ৮৪ শতাংশ।  ২য় অবস্থানে রয়েছে খুলনা, পাসের হার ৭১ দশমিক ১৯ শতাংশ এবং সাতক্ষীরা জেলা ৩য় অবস্থানে, পাসের হার ৭০ দশমিক ১১ শতাংশ।

সারাবাংলা/এসডব্লিউআর