Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুলভ মূল্যে ভোক্তা পাবে ১০ কৃষি পণ্য: বাণিজ্য উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৪ ১৭:০১ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:১৫

ঢাকা: সরকারি উদ্যোগে সুলভ মূল্যে ভোক্তা পাবে ১০ কৃষি পণ্য। এতে তাদের সুবিধা হবে বলে উল্লেখ করেছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর খাদ্য ভবনের সামনে কৃষি ওএমএস কর্মসূচির উদ্বোধনে এ কথা বলেন তিনি।

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভোক্তারা যাতে সুলভ মূল্যে ক্রয় ক্ষমতার মধ্যে সবকিছু পায় সে জন্য আমাদের এ প্রচেষ্টা। আমরা সবার সহযোগিতা কামনা করি।

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা ন্যায্যমূল্যে ডিম, আলু, পেঁয়াজ, সবজি যেন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি সে জন্য এ কার্যক্রম নিয়েছি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন ও কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ও কৃষি বিপনন অধিদফতরের মহাপরিচালক মাসুদ করিম উপস্থিত ছিলেন।

প্রাথমিকভাবে রাজধানীর ২০টি স্থানে ট্রাকসেলের মাধ্যমে এসব কৃষিপণ্য দেওয়া হবে। স্থানগুলো হলো- খাদ্য ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর-১০, বাসাবো, বসিলা, রায়ের বাজার, রাজারবাগ, মুগদা-উত্তর, মুগদা-দক্ষিণ, পলাশি মোড়, হাজারীবাগ, মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, বেগুনবাড়ী, উত্তরখান, দক্ষিণ খান, কামরাঙ্গীরচর, রামপুরা ও ঝিগাতলা।

এই কর্মসূচির আওতায় জন প্রতি এক কেজি আলু ৩০ টাকা, এক ডজন ডিম ১৩০ টাকা, এক কেজি পেঁয়াজ ৭০ টাকা, কাঁচা পেপের কেজি ২০ টাকা এবং পাঁচ কেজি বিভিন্ন ধরণের সবুজ শাক-সবজি প্যাকেজ আকারে বিক্রি করা হবে।

সারাবাংলা/ইএইচটি/ইআ