Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনাসহ ৫৭ জনের নামে হত্যা মামলা

সাারাবাংলা ডেস্ক
২১ অক্টোবর ২০২৪ ১৪:২৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৪৪

শেখ হাসিনা। ফাইল ছবি

ঢাকা: বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় সোহান শাহ নামে একজনকে গুলি করে হত্যা ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনকে আসামি করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালতে এ মামলা করেন নিহতের মা সুফিয়া বেগম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রামপুরা থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) আদালত সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

সোহান শাহ হত্যা মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার বিশ্বাস, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক নরসিংদী ১ ও ২ আসনের সদস্য নজরুল ইসলাম হিরু।

বিজ্ঞাপন

মামলার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর রামপুরার সিএনজি স্টেশনের সামনে গুলিতে আহত হন মো. সোহান শাহ (৩০)। এরপর গত ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাসস।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো