Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেস্টে ২০০ উইকেটের মাইলফলক ছুঁলেন তাইজুল

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২৪ ১৬:১৪ | আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৬:১৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানের পুঁজি নিয়ে বোলিংয়ে নেমেছিল বাংলাদেশ। তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ১০৮ রানের মাঝে ৬ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ৫ উইকেট নিয়ে একাই প্রোটিয়া টপ অর্ডার ধসিয়ে দিয়েছেন তাইজুল। ফাইফার পাওয়ার এই সময়ে তাইজুল ছুঁয়েছেন একটি মাইলফলকও। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট ছুঁলেন তাইজুল।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের প্রথম ওভারেই মার্করামকে ফেরান পেসার হাসান মাহমুদ। এর পরের ৫ উইকেটের সবকয়টিই নিয়েছেন তাইজুল। স্টাবস, জর্জি, বেডিংহাম, ব্রিটজকি, রিকেলটনকে তাইজুল ফেরালে ১০৮ রানের মাঝেই প্রোটিয়াদের ৬ উইকেট তুলে নেয় বাংলাদেশ। নিজের টেস্ট ক্যারিয়ারের ১৩তম ফাইফার পেলেন তাইজুল।

বিজ্ঞাপন

নিজের চতুর্থ উইকেট তুলে নিয়ে টেস্টে ২০০ উইকেট ছুঁয়েছেন তাইজুল, এখন তার উইকেটসংখ্যা ২০১। সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তাইজুল। ২৪৬ উইকেট নিয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো