Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৪ ২১:৫২

বগুড়া: বগুড়ার গাবতলীতে রেললাইন পার হওয়ার সময় ছামিতুন বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার সোন্দাবাড়ি মাদরাসা সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছমিতুন বেওয়া সারিয়াকান্দি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী।

স্বজনরা জানায়, বিকেলে রেললাইন পার হওয়ার সময় বগুড়া হতে ছেড়ে আসা লোকাল ট্রেনের ধাক্কায় কাটা পড়ে ঘটনাস্থলে ওই বৃদ্ধার মৃত্যু হয়।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো