Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তত্ত্বাবধায়ক সরকার— পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রুলের শুনানি ৩০ অক্টোবর

স্টাফ করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৪ ১৬:০০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৬:০১

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলের শুনানির জন্য আগামী ৩০ অক্টোবর ধার্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

এর আগে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজনের করা এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর রায়ের বেঞ্চ গত ১৯ আগস্ট রুল জারি করেছিলেন।

সেদিন আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ ভূঁইয়া। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয়। এই সংশোধনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতিও দেওয়া হয়। সেই সঙ্গে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।

এ ছাড়া জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়।

সারাবাংলা/কেআইএফ/এমপি
বিজ্ঞাপন

আরো