Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনাসহ ৪৬ জনের পরোয়ানা আইজিপির কাছে প্রেরণ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৪ ১৩:০৩ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ১৭:০৯

শেখ হাসিনা। ফাইল ছবি

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই গ্রেফতারি পরোয়ানা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের কাছে পাঠানো হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গণহত্যায় সহযোগীদের বিরুদ্ধে খুব শিগগিরই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, পরোয়ানা জারি হওয়া ৪৬ জনের মধ্যে অনেকে গ্রেফতার হয়েছেন। বাকিদের গ্রেফতারের দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। আশা করি আদালতের বেঁধে দেওয়া সময়ে পদক্ষেপ নেবে তারা।

সারাবাংলা/কেআইএফ/এমপি
বিজ্ঞাপন

আরো