Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাগর-রুনি হত্যা মামলা তদন্তে টাস্কফোর্স গঠন

স্পেশাল করসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৪ ২১:৪২ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ০২:৩২

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি।

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলা তদন্তে একটি টাস্কফোর্স কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের পরিপত্রে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধানকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট কমিটিকে ছয় মাসের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. জহিরুল হক স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তের ক্ষেত্রে মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-৩২৫৯/২০১২ এর গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে প্রদত্ত আদেশ অনুযায়ী নিম্নরূপ কর্মপরিধিসহ ৪ সদস্য বিশিষ্ট একটি টাস্কফোর্স নিদের্শক্রমে গঠন করা হলো।

বিজ্ঞাপন

টাস্কফোর্সে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধানকে আহবায়ক করে পুলিশ অধিদফতর (অ্যাডিশনাল ডিআইজি পদমর্যাদার নিম্নে নয়), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) (অ্যাডিশনাল ডিআইজি পদমর্যাদার নিয়ে নয়), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) (পরিচালক পদমর্যাদার নিম্নে নয়) একজন করে প্রতিনিধিকে সদস্য করা হয়েছে।

টাস্কফোর্স যথাযথ আইন ও বিধি অনুসরণপূর্বক সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কার্যক্রম শেষ করে আগামী ৬ মাসের মধ্যে মাননীয় হাইকোর্ট বিভাগের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করবে। গঠিত টাস্কফোর্স প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় পরিপত্রে।

সারাবাংলা/ জেআর/এইচআই
বিজ্ঞাপন

আরো