Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রাফিক আইনে ডিএমপির ১৭৩১ মামলা, ৬৫ লক্ষাধিক টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ১৫:৪৮ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ২০:০২

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৭৩১ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সংক্রান্তে ৬৫ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

এছাড়াও অভিযানকালে ১০৩ টি গাড়ি ডাম্পিং ও ৩৩ টি গাড়ি রেকার করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/এমপি
বিজ্ঞাপন

আরো