Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগ কর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ১৬:৫১

চট্টগ্রাম ব্যুরো: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে চট্টগ্রাম নগরীর মুরাদপুরে অস্ত্র দিয়ে গুলি করার অভিযোগে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ফেনী জেলার রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. ফিরোজ (৩৬) মুরাদপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি মুরাদপুর-বহদ্দারহাট এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের হোতা হিসেবে অভিযুক্ত। ২০১৫ সাল থেকে ফিরোজ নিজেকে যুবলীগের নেতা দাবি করে আসছিলেন । তিনি ওই বছরের ডিসেম্বরে নগরীতে বিলবোর্ড টাঙিয়ে আলোচনায় আসেন। ওইসময় যুবলীগের মিছিল–সমাবেশে সামনের সারিতে তাকে দেখা যেত।

বিজ্ঞাপন

সর্বশেষ গত ১৬ জুলাই নগরীর মুরাদপুরে ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে তাকে অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা যায়। এরপর ১৮ জুলাই নগরীর চান্দগাঁও এলাকায় গুলিতে নিহত দোকানকর্মী সায়মান মাহিন খুনের মামলায় তাকে আসামি করা হয়।

র‍্যাব জানায়, গত ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে ফিরোজসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা গুলিবর্ষণ করে ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে। ওইদিন ১৬ বছর বয়সী দোকান কর্মচারী সায়মান মাহিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বন্ধু মোহাম্মদ শরীফ বাদী হয়ে চান্দগাঁও থানায় ৪৪ জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় তাকে তাকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম সারাবাংলাকে জানান, গোপন সংবাদে খবর পেয়ে ফেনীর রামপুরা এলাকা থেকে ফিরোজকে র‍্যাব গ্রেফতার করে। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, নাশকতা, মাদক এবং ছিনতাইসহ পাঁচটি মামলার আছে। তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/আইসি/এমপি
বিজ্ঞাপন

আরো