Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুন্সীগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৪ ১৯:৩৬

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই এলাকায় পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী মৃণাল হক শেখ (৬০) নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে টংগিবাড়ী-বালিগাও সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মৃণাল হক উপজেলার যশলং ইউনিয়নের চাঁদগ্রাম এলাকার মৃত কালাই শেখের পুত্র।

স্থানীয়রা জানান, টংগিবাড়ী থেকে বালিগাও আসার পথে বলই এলাকায় মাওয়াগামী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ওই যাত্রী ছিটকে অটোরিকশার নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।

বিজ্ঞাপন

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অটোরিকশা ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউআর
বিজ্ঞাপন

আরো