Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এ বছর আক্রান্ত প্রায় ৫৫ হাজার, মৃত্যু ২৬৯ জনের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৪ ২১:৩৪ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১৭:৪৬

ঢাকা: বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে থেকে শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে আরও ৪৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে দেশে চলতি বছরের ২৫ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হলেন ৫৪ হাজার ৭০২ জন। এর মাঝে ৫০ হাজার ৬৪৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ২৬৯ জন।

শুক্রবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে পুরুষ ২৯৩ জন ও নারী ১৮৪ জন। এর মাঝে ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২২৮ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ১১৪ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩৯ জন, খুলনা বিভাগে ৩৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ১৯ জন, রংপুর বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ২৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় দুই জন রোগী হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, চলতি বছরের ২৫ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭ শতাংশ নারী। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ২৬৯ জন। এর মাঝে ৫৩ দশমিক ৫ শতাংশ নারী ও ৪৬ দশমিক ৫ শতাংশ পুরুষ।

বর্তমানে সারাদশের বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৭৮৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি/পিটিএম
বিজ্ঞাপন

আরো