Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলের উপজেলা আ. লীগের সভাপতি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৪ ১০:৫১ | আপডেট: ৩ নভেম্বর ২০২৪ ১৩:৩৬

বাসাইলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মতিউর রহমান গাউস আটক

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মতিউর রহমান গাউসকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে তার নিজবাড়ি বাসাইল দক্ষিণপাড়া এলাকা থেকে আটক করা হয়।

আটক হওয়া হাজী মতিউর রহমান গাউস বাসাইল দক্ষিণপাড়া এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে।

জানা গেছে, নাশকতামূলক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে সেনাবাহিনীর একটি টিম বাসাইল দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় হাজী মতিয়ার রহমান গাউসের বাড়ি ঘেরাও করে সেনাবাহিনী। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সেনা ক্যাম্পে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাত ১০টার দিকে বাসাইল থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

বাসাইল সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শেখ ইসতিয়াক উদ্দিন জানান, নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এসডব্লিউআর