Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপিপন্থি ৬ আইনজীবীকে অব্যাহতি, আবেদনকারীকে লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৪ ১১:৫৪ | আপডেট: ৩ নভেম্বর ২০২৪ ১৮:৫৬

বিএনপির ছয় আইনজীবীকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি ছবি: সংগৃহীত

ঢাকা: আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় আদালত অবমাননার মামলায় বিএনপিপন্থি ছয় আইনজীবীকে অব্যাহতি দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে আবেদনকারী আইনজীবী আইনজীবী নাজমুল হুদাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে দিতে বলা হয়েছে।

আদালত অবমাননার রুল খারিজ করে রোববার (৩ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালত অবমানার অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া ছয় শীর্ষ আইনজীবী নেতা হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

বিজ্ঞাপন

তবে জাতীয়তবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা যাওয়ায় তার নাম অভিযোগ থেকে আগেই বাদ দেওয়া হয়।

সারাবাংলা/কেআইএফ/ইআ