Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আমন মৌসুমে ১০ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৪ ১৫:৩৬ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ১৮:১০

খাদ্য মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী আমন মৌসুমে মোট ১০ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার। এর মধ্যে কেজিপ্রতি ৪৭ টাকা দরে সিদ্ধ চাল এবং ৩৩ টাকা দরে ধান কেনা হবে। এছাড়া, ৪৬ টাকা কেজি দরে আতপ চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান।

বুধবার (৬ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।

খাদ্য সচিব বলেন, ‘আগামী আমন সংগ্রহ মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ৩ লাখ ৫০ হাজার টন ধান, ৪৭ টাকা কেজি দরে ৫ লাখ ৫০ হাজার টন সিদ্ধ চাল এবং ৪৬ টাকা কেজি দরে এক লাখ টন আতপ চাল সংগ্রহ করা হবে।’

মাসুদুল হাসান বলেন, ‘১৭ নভেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সিদ্ধ চাল ও ধান সংগ্রহ করা হবে। আর আতপ চাল ১৭ নভেম্বর থেকে ১০ মার্চের মধ্যে সংগ্রহ করা হবে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/জেআর/পিটিএম