Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সহায়তা বৃদ্ধিতে উন্মুখ হয়ে আছি’

স্পেশাল করসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৪ ১৬:৩৭ | আপডেট: ৭ নভেম্বর ২০২৪ ১৮:০১

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাজসিক বিজয়ে ডোনাল্ড ট্রাম্পকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক বার্তায় দেশটির জনসাধারণকেও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় গৌরবোজ্জ্বল রেকর্ড সৃষ্টি করেছেন। ইতিহাস সৃষ্টি করা এই বিজয় যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বন্ধুত্ব আরও দৃঢ় করবে। ট্রাম্পের প্রতি মার্কিনিদের অকুণ্ঠ সমর্থন বিশ্ব রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা, গণতন্ত্র ও মূল্যবোধকে সমুন্নত রাখতে সমর্থ হবেন ডোনাল্ড ট্রাম্প।’

বিজ্ঞাপন

অভিনন্দন বার্তায় গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, ‘জাতীয় পার্টি চেয়ারম্যান হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সহায়তা আরও বৃদ্ধিতে আমরা উন্মুখ হয়ে আছি। আগামীতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার হবে।

অভিনন্দন বার্তায়, ডোনাল্ড ট্রাম্পের সাফল্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন গোলাম মোহাম্মদ কাদের।

সারাবাংলা/এএইচএইচ/এইচআই