Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘দরপত্রে সিন্ডিকেট ভাঙতে চায় অর্ন্তবর্তী সরকার’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ১৫:৫৪ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৭:৫৯

সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি

ঢাকা: বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকারি বিভিন্ন কাজ বাস্তবায়নে টেন্ডারের (দরপত্র) মাধ্যমে কাজ দেওয়ার ক্ষেত্রে একটা সিন্ডিকেট হয়ে গেছে, এটা ভাঙতে হবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রয় প্রক্রিয়ায় ‘পিপিএ-২০০৬’ এবং ‘পিপিআর-২০০৮’ এর বিধি-বিধান প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতা চিহ্নিতকরণ এবং করণীয় নির্ধারণ বিষয়ক সভা শেষে উপদেষ্টা এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, যে মন্ত্রণালয়গুলোর বেশি কাজ থাকে, আমরা তাদের সঙ্গে বসেছিলাম। কিভাবে সংশোধন আনলে এর সমাধান করা যায় সেটি নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

সরকারি ক্রয়ের ক্ষেত্রে কিছু সমস্যা আছে উল্লেখ করে তিনি বলেন, এ কাজগুলোকে দলীয় ও স্থানীয় প্রভাব মুক্ত করা যাচ্ছে না। কোন কাজের সর্বনিম্ন একটা টাকা আমরা ঠিক করলাম। সর্বনিম্ন এ টাকার কথা গোপন থাকার কথা, কিন্তু সেটা প্রকাশ হয়ে যায়। তাই ঠিকাদাররা আর সেটার নিচে নামেন না। যেভাবে করে টেন্ডারিং চলছে এটা একটা সিন্ডিকেট হয়ে গেছে। এটাকে ভাঙতে হবে। এক্ষেত্রে কোথায় কোথায় সমস্যা আছে, কিভাবে সংযোজন- বিয়োজন করলে আমরা এই সিন্ডিকেটটা নিয়ন্ত্রণে করতে পারবো, সেটা বোঝার জন্যে আজকের এই আলোচনা।

পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, প্রকল্পের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম দূর করার প্রক্রিয়াটা আজকে শুরু হলো। দেখা যাক কতদূর কি যায়।

প্রকল্পের তথ্য প্রকাশ করা হয় না, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘জেলা প্রশাসক তার মনোনীত লোকদের ডেকে গণশুনানি করলে তো হবে না। অনেক সময় প্রকল্পের সময় এবং ব্যয় বাড়ানো হয়। এতে অনেকে লাভবান হয়। সেই বিষয়গুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে।’

সারাবাংলা/জেআর/এমপি
বিজ্ঞাপন

আরো