Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৪ ১৭:৫১ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৯:১২

ঘটনাস্থলেই প্রাণ হারান দুই আরোহী

রাজশাহী: রাজশাহীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন— চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর কাজীপাড়া গ্রামের হুমায়ুন কবীরের ছেলে আশরাফুল ইসলাম (৪২) ও একই গ্রামের কালুর ছেলে নাজমুল হক (৩০)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী স্টেশনের ফায়ার ফাইটার মাহবুবুর রহমান নয়ন জানান, ‘আশরাফুল ও নাজমুল একই মোটরসাইকেলে রাজশাহীর দিক থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন। পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই আরোহী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে।’ পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মী।

বিজ্ঞাপন

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, ‘মরদেহ দুটি থানায় রাখা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সারাবাংলা/এইচআই