Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উত্তরপ্রদেশের হাসপাতালে আগুন লেগে ১০ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪ ০৯:২৮ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৬:২৯

প্রতীকী ছবি

উত্তরপ্রদেশের নাগাদ ঝাঁসি মেডিক্যাল কলেজের এনআইসিইউ বিভাগে (নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট) আগুন লাগার ঘটনায় ১০ শিশু নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩৭ শিশুকে।

শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১০টায় ঝাঁসি মেডিক্যাল কলেজের এনআইসিইউতে (নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট) আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছনোর আগেই এনআইসিইউয়ের জানলা ভেঙে চিকিৎসক ও হাসপাতাল কর্মীরা রোগীদের অনেককে বাইরে বার করতে সক্ষম হন। অনেক শিশুকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই হাসপাতালের শিশু বিভাগে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

এ পর্যন্ত ১০ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

সারাবাংলা/এমপি