Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পল্লবীতে ২ শিশুকে জবাইয়ের পর বাবার আত্মহত্যার চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৪ ১৫:২০ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৭:৪০

ঢাকা: রাজধানীর পল্লবীতে এক বাবা তার দুই শিশু সন্তানকে জবাই করে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। নিহত শিশু ছেলে দুটির নাম, রোহান (৭) ও মুছা (৩)।

শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর পল্লবী বাইগারটেক বেপার মার্কেট এলাকার একটি বাড়ির নিচ তলায় এ ঘটনা ঘটে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে থেকে উদ্ধার করে দুই শিশুসহ তাদের বাবাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায় সেখানে দায়িত্বরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করে। পরে মুমূর্ষ অবস্থায় তাদের বাবা আহাদ মিয়াকে (৩৮) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পল্লবী থানার উপ পরিদর্শক (এসআই) সোহান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে বাবাসহ দুই সন্তানকে গলাকাটা অবস্থায় পাই। তাদেরকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই সন্তানকে মৃত ঘোষণা করেন। বাবা আহাদকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওযা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, শিশু দুটির মা বাসা বাড়িতে কাজ করেন। আহাদ মিয়া কেয়ারটেকারের চাকরি করেন। ঘটনার সময় তাদের মা কাজে ছিলেন। সকালে আহাদ ফরিদপুর বেয়ালমারী তার মাকে ফোন দিয়ে বলে সে খুব অভাবের মধ্যে আছে। সংসারে ঝামেলা হচ্ছে, আমি আর বাচবো না। ঘটনার আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শেখআব্দুল্লাহ মামুন জানান, ওই ব্যক্তির শ্বাসনালী কেটে গেছে। অপারেশন চলছে। তার অবস্থা আশংকাজনক।

সারাবাংলা/এসএসআর/ইআ