Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সড়ক দুর্ঘটনায় ইসলামি বক্তা মুহাম্মাদ সাইফুল্লাহ আহত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৪ ১১:৩৩ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৪:১২

আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ

ঢাকা: সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ।

শনিবার (১৬ নভেম্বর) রাতে টাঙ্গাইলে মাহফিল থেকে ফেরার পথে যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এ সময় তিনি বুকে, চোখে এবং পিঠে আঘাত পেয়ে  গুরুত্বর আহত হয়েছেন। টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় আনা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

ফেসবুক পেজে বলা হয়েছে, আমাদের সকলের প্রিয় দাঈ, বর্তমান সময়ের সাহসী কণ্ঠস্বর, নন্দিত খতীব, আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ গতকাল রাতে মাহফিল থেকে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে মুচড়ে দেয়।

বিজ্ঞাপন

সেখানে বলা হয়েছে, তিনি বুকে, চোখে এবং পিঠে আঘাত পেয়েছেন। আল্লাহর অসীম দয়ায় তার জ্ঞান ফিরেছে। টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়েছে। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আল্লাহর মেহেরবানীতে এখন আশঙ্কামুক্ত আছেন। পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে।

আরও বলা হয়েছে, নানান ধরনের সংবাদ ছড়িয়ে পড়েছে অনেকেই আতঙ্কিত হচ্ছেন। আমরা চিকিৎসার পরবর্তী আপডেট জানাব ইনশাআল্লাহ। আশু আরোগ্য এবং পূর্ণ সুস্থতার জন্য দুয়ার মুহতাজ।

সারাবাংলা/জিএস/ইআ