Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিরীন শারমিন চৌধুরী ও তার স্বামীর পাসপোর্ট আবেদন স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৪ ১৬:৩৯ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৭:৫৫

শিরীন শারমিন চৌধুরী

ঢাকা: জাতীয় সংসদের সবশেষ স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নতুন পাসপোর্টের আবেদন স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতর। হত্যা মামলার পর আত্মগোপনে থেকে আবেদন করায় তা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনের পাসপোর্ট আবেদনটিও স্থগিত করা হয়।

রোববার (১৭ নভেম্বর) অধিদফতরের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক ইসমাইল হোসাইন গণমাধ্যমকে বলেন, তার পাসপোর্টের বিষয়ে কোনো ডেভেলপমেন্ট হয়নি। এতটুকু আমি বলতে পারি। এর বেশি কিছু জানতে হলে অধিদফতরের প্রধান কার্যালয়ে কথা বলে জেনে নিতে হবে।

বিজ্ঞাপন

জানা গেছে, এর আগে বিভিন্নর গণমাধ্যমে ‘ঘরে বসেই পাসপোর্ট পাচ্ছেন শিরিন’ শিরোনামে শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

যেখানে বলা হয়, হত্যা মামলার আসামি হলেও বিশেষ ব্যবস্থাপনায় শিরীন শারমিনের ফিংগার প্রিন্ট, ছবি ও চোখের আইরিশ নেওয়া হয়। এরসঙ্গে পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তারা জড়িত ছিলেন। পাসপোর্ট অফিসে গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে না পারলেও বেশ কিছু মামলার আসামি এমন অনেক নেতাকে অনৈতিক সুবিধায় পাসপোর্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের (এমপি) জন্য বরাদ্দকৃত সব কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার।

সারাবাংলা/জিএস/ইআ