Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিখোঁজের ৪ দিন পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৪ ২৩:১৯

শিশু মাহিম

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে নিখোঁজের চার দিন পর শিশু মাহিমের (৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ নভেম্বর) বিকেলে আলাই নদী থেকে মাহিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মাহিম গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জর(ওসি) বুলবুল আহম্মেদ জানান, ‘গত বৃহস্পতিবার দাদির সাথে গরুর জন্য বাড়ির পাশে ঘাস কাটতে যায় মাহিম। দাদি বাড়ি ফিরলেও নিখোঁজ হয় মাহিম। দীর্ঘ সময় মাহিম বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখোঁজি করে না পাওয়ায় ওই দিন সন্ধ্যায় তার সন্ধানে এলাকায় মাইকিং করা হয়। পরের দিন মাহিমের বাবা মাজেদুল ইসলাম গোবিন্দগঞ্জ থানায় একটি জিডি করেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বিকেলে আলাই নদীতে মাহিমের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মাহিমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’

সারাবাংলা/এইচআই