Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গোলাম মোর্তোজাকে যুক্তরাষ্ট্রের প্রেস মিনিস্টার নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৪ ২১:৪১ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ২৩:১৮

সাংবাদিক গোলাম মোর্তোজা। ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক গোলাম মোর্তোজা। যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

মঙ্গলবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সারাবাংলা/জিএস/পিটিএম